ওয়ারেন্টি নীতিমালা
১. ওয়ারেন্টি সম্পর্কিত তথ্য
আমরা সকল পণ্যের সাথে কোম্পানির দেওয়া ওয়ারেন্টি প্রদান করি। পণ্যভেদে ওয়ারেন্টির মেয়াদ ৬ মাস থেকে ৩ বছর পর্যন্ত হতে পারে। শুধুমাত্র কোম্পানির তৈরি করার সময়ের ত্রুটি ওয়ারেন্টিতে সমাধান করা হবে।
২. ওয়ারেন্টিতে যা পাবেন
- কোম্পানির তৈরির সময়ের যেকোনো ত্রুটি সমাধান
- প্রয়োজনীয় যন্ত্রাংশ বিনামূল্যে বদল
- বিনামূল্যে সার্ভিসিং
৩. ওয়ারেন্টিতে যা পাবেন না
- পড়ে যাওয়া বা ভেঙে যাওয়ার ক্ষতি
- পানি বা অন্য কোন তরল পদার্থ ঢুকে যাওয়ার ক্ষতি
- পুড়ে যাওয়া বা আগুনে পোড়া
- বিদ্যুতের ওঠানামায় নষ্ট হওয়া
- অনুমোদিত সার্ভিস সেন্টার ছাড়া অন্য কোথাও মেরামত করলে
- ভুল ভাবে ব্যবহার বা যত্নের অভাবে নষ্ট হলে
- ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে
৪. খুবই গুরুত্বপূর্ণ
ওয়ারেন্টি কার্ড ছাড়া কোন পণ্যের ওয়ারেন্টি দেওয়া হবে না। তাই পণ্য কেনার পর অবশ্যই ওয়ারেন্টি কার্ড নিরাপদ জায়গায় রেখে দিন।
৫. ওয়ারেন্টি নিতে যা করতে হবে
- পণ্য কেনার রসিদ এবং ওয়ারেন্টি কার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে
- ওয়ারেন্টি কার্ডে লেখা সিরিয়াল নম্বর পণ্যের সাথে মিলিয়ে নিন
- সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করুন
- পণ্য পরীক্ষা করার জন্য পাঠাতে হবে
৬. যোগাযোগ করুন
হটলাইন: 01333066145
ইমেইল: support@yaminelectronics.com
ইয়ামিন ইলেকট্রনিক্সের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ, সাথেই থাকুন। 😊❤️