রিটার্ন এবং রিফান্ড পলিসি – Yamin Electronics
রিটার্ন এবং রিফান্ড নীতিমালা
১. রিটার্ন করার সময়সীমা
পণ্য হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে রিটার্ন করতে পারবেন। তবে পণ্য অবশ্যই নতুন এবং অব্যবহৃত অবস্থায় থাকতে হবে। সকল বক্স, লেবেল, ট্যাগ এবং আনুষাঙ্গিক জিনিসপত্র সহ ফেরত দিতে হবে।
২. যে ক্ষেত্রে রিটার্ন নেওয়া হবে
- ডেলিভারি দেওয়ার সময় পণ্য ভাঙা বা নষ্ট থাকলে
- ভুল পণ্য ডেলিভারি দিলে
- পণ্যে কোম্পানির তৈরির ত্রুটি থাকলে
- পণ্যের সাথে কোন যন্ত্রাংশ বা আনুষাঙ্গিক জিনিস না থাকলে
- পণ্য কাজ না করলে (ডেলিভারির সময় চেক করে)
৩. যে ক্ষেত্রে রিটার্ন নেওয়া হবে না
- ৭ দিন পার হয়ে গেলে
- পণ্য ব্যবহার করা হয়ে গেলে
- বক্স, লেবেল, বা ট্যাগ ছিঁড়ে ফেললে বা ফেলে দিলে
- পণ্যের সাথে আসা সকল জিনিসপত্র না থাকলে
- পণ্য নষ্ট বা ক্ষতিগ্রস্ত করলে
- সিল খোলা বা প্যাকেট খোলা পণ্য (বিশেষ কিছু পণ্যের ক্ষেত্রে)
- ডেলিভারির সময় চেক করে নেওয়ার পরও রিটার্ন চাইলে
৪. রিফান্ড প্রক্রিয়া
পণ্য ফেরত পাওয়ার পর আমরা যাচাই করে দেখব। যদি রিটার্নের শর্ত পূরণ হয় তাহলে:
- ৭ থেকে ১৪ কর্মদিবসের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে
- যেভাবে পেমেন্ট করেছিলেন সেভাবেই ফেরত পাবেন
- বিকাশ বা নগদে পেমেন্ট করলে সেখানেই ফেরত যাবে
- ব্যাংক ট্রান্সফার হলে ব্যাংক একাউন্টে ফেরত যাবে
- ক্যাশ অন ডেলিভারি ছিল তাহলে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং একাউন্ট নম্বর দিতে হবে
৫. পণ্য বদল বা এক্সচেঞ্জ
- একই দামের অন্য পণ্যের সাথে বদল করা যাবে
- স্টকে পণ্য থাকা সাপেক্ষে
- ৭ দিনের মধ্যে জানাতে হবে
- পণ্য অবশ্যই নতুন অবস্থায় থাকতে হবে
৬. ডেলিভারি নেওয়ার সময় করণীয়
- ডেলিভারি ম্যানের সামনে পণ্য খুলে দেখুন
- পণ্য ঠিক আছে কিনা চেক করুন
- সব জিনিসপত্র আছে কিনা মিলিয়ে নিন
- কোন সমস্যা থাকলে সাথে সাথে জানান
- ডেলিভারি নেওয়ার পর কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না
৭. রিটার্ন করার নিয়ম
- আমাদের সাথে ফোনে যোগাযোগ করুন
- অর্ডার নম্বর এবং সমস্যার কথা জানান
- পণ্যের ছবি পাঠান (প্রয়োজন হলে)
- আমাদের অনুমোদন পাওয়ার পর পণ্য পাঠান
- পণ্য পাঠানোর খরচ কে বহন করবে তা নির্ভর করবে সমস্যার ধরনের উপর
৮. বিশেষ শর্ত
- প্রি-অর্ডার পণ্য রিটার্ন বা রিফান্ড করা যাবে না
- অফার বা ছাড়ে কেনা কিছু পণ্য রিটার্ন নাও হতে পারে
- নির্দিষ্ট কিছু পণ্য শুধুমাত্র ত্রুটিপূর্ণ হলেই রিটার্ন নেওয়া হবে
৯. যোগাযোগ করুন
কোন প্রশ্ন বা সমস্যা থাকলে:
হটলাইন: 01333066145
ইমেইল: support@yaminelectronics.com
নোট: এই নীতিমালা যেকোনো সময় পরিবর্তন হতে পারে। সর্বশেষ আপডেট জানতে নিয়মিত এই পেজ দেখুন।